Follow us
01817-380308

ইতিহাস

স্কুলের ইতিহাস

ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় (সংক্ষিপ্ত পরিচিতি) চট্টগ্রাম জেলার বৃহত্তর ফটিকছড়ি উপজেলার ছায়াঘেরা পাখিডাকা গ্রাম ধর্মপুর। এই গ্রামের প্রাণকেন্দ্রে সবুজ গাছপালায় সমৃদ্ধ মনোরম পরিবেশে দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে 'ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়'। ১৯৫০ সালে অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব মফজল আহমদ সাহেব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠে এই বিদ্যালয়। নানা সংকট ও বাঁধা ডিঙিয়ে ১৯৫৫ সালে প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায় অত্র প্রতিষ্ঠান যা আজ অব্দি অব্যাহত রয়েছে। মানব সম্পদ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের জন্য সুশিক্ষার অবদান অনস্বীকার্য। এতদাঞ্চলের বিশাল জনগোষ্ঠিকে উপযুক্ত শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করাই এ প্রতিষ্ঠানের দায়িত্ব। বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এ প্রতিষ্ঠান যুগোপযোগী ও লাগসই সুশিক্ষা প্রদান করে আসছে। আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার বর্তমান ও ভবিষ্যৎ ছাত্র সমাজকে দক্ষ জনশক্তি হিসাবে গড়া ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে শিক্ষার ব্যাপক প্রসারের উদ্দেশ্যে শিক্ষা কারিকুলামকে জাতীয় মানের সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে যাচ্ছে অত্র প্রতিষ্ঠানটি। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মানুযায়ী আসন সংখ্যার ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম এবং আধুনিক পদ্ধতিতে ব্যবহারিক ও থিওরী ক্লাস পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি পাবলিক পরীক্ষার ফলাফলে শতভাগ পাশ নিশ্চিত সহ সর্বোচ্চ এ+ অর্জনে উপজেলায় প্রথম স্থান লাভ করার গৌরব অর্জন করে।

Dharmapur High School Basic Info

ALTERNATIVE NAME

ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়

RECOGNITION

Recognized

MPO LEVEL

Yes

BOARD

Chattogram

SHIFT

Day

EIIN

104330

RECOGNITION DATE

29-01-2023

MPO NUMBER

0204171301

CONSTITUENCY NO

279

FOUNDED

29-10-1950

RECOGNITION LEVEL

Secondary

TYPE

Secondary

REGION

Grameen

DISCIPLINES

Science, Business Studies & Humanities

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন/পাঠদানের অনুমতি এবং স্বীকৃতি প্রদান।

Picture of the approval
logo

প্রজন্মের দিকনির্দেশনায় অঙ্গীকারবদ্ধ, শিক্ষা আলোর পথ যেন জ্বলতে থাকে সর্বদা, তাই আমরা শিক্ষার উজ্জ্বল পথে এবং সম্পূর্ণ নির্ভরযোগ্য ও বিশ্বস্ত পথে অগ্রসর করে যাচ্ছি একটি পরিপূর্ণ শিক্ষার প্রস্তুতি দেওয়ার জন্য।


নির্দেশনায় - জনাব একরাম উল্লাহ, প্রধান শিক্ষক

অপারেটর - ইসমাইল হোসেন, কম্পিউটার ল্যাব অপারেটর।

কপিরাইট © ২০২৩ - ২০২৭

ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ওয়েবসাইট ডেভেলপার -

মোঃ ইমরান হোসেন (ব্যাচ-১৭)